দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিয়ের প্রলোভন দেখিয়ে এক মেডিকেল শিক্ষার্থীর সঙ্গে শারীরিক সম্পর্ক এবং পরে ছবি-ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইলের অভিযোগে ভারতের ক্রিকেটার অভিষেক পোরেলকে গ্রেপ্তার করেছে পশ্চিমবঙ্গের পুলিশ।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, পশ্চিমবঙ্গের হুগলি জেলার মগরা থানায় ওই নারী মেডিকেল শিক্ষার্থী অভিষেকের বিরুদ্ধে মামলা করেন। পরে কলকাতা হাইকোর্টের নির্দেশে পুলিশ তাকে গ্রেপ্তার করে।
পুলিশি হেফাজতে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে অভিষেককে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখানো হয়। পরে কঠোর নিরাপত্তার মধ্যে তাকে স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে নেওয়া হয়। মামলাটি বর্তমানে হুগলির চুঁচুড়া আদালতে বিচারাধীন রয়েছে।
এজাহারে ওই শিক্ষার্থী অভিযোগ করেন, বিয়ের প্রলোভন দেখিয়ে অভিষেক তার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেন। এ সময় গোপনে ছবি ও ভিডিও ধারণ করা হয়। পরবর্তী সময়ে এসব ছবি-ভিডিও ব্যবহার করে তাকে ব্ল্যাকমেইল ও ভয়ভীতি দেখানোর অভিযোগও করা হয়েছে।
মামলার তদন্ত দ্রুত শেষ করার জন্য সম্প্রতি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন ওই শিক্ষার্থী। শুনানি শেষে আদালত পুলিশকে অভিযুক্ত ক্রিকেটারকে গ্রেপ্তার করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
আদালতের নির্দেশ পাওয়ার পর মগরা থানার পুলিশ অভিষেকের মোবাইল ফোনসহ বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস জব্দ করে। ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ার ঝুঁকি এড়াতে একটি পেনড্রাইভও জব্দ করা হয়েছে। সেটি ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে বলে জানা গেছে।
এজাহারে আরও অভিযোগ করা হয়, একপর্যায়ে ওই শিক্ষার্থীকে বেআইনিভাবে আটকে রাখা হয় এবং তাকে খাবার না দিয়ে আলাদা করে রাখা হয়েছিল। এতে তিনি অসুস্থ হয়ে পড়েন এবং শারীরিকভাবে এতটাই দুর্বল হয়ে যান যে ঠিকমতো হাঁটতেও পারছিলেন না।
অভিযোগকারীর দাবি, দুই পরিবারের সম্মতিতে তাদের বিয়ের কথাবার্তাও প্রায় চূড়ান্ত হয়েছিল। তবে পরবর্তী সময়ে অভিষেকের একাধিক নারীর সঙ্গে সম্পর্কের বিষয়টি জানাজানি হলে তাদের মধ্যে দূরত্ব তৈরি হয়।
অভিষেক পোরেল ঘরোয়া ক্রিকেটে বাংলার নিয়মিত খেলোয়াড়। ২০২১-২২ মৌসুমে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেকের পর ভারত ‘এ’ দলেও সুযোগ পান তিনি। আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়েও খেলেছেন এই উইকেটকিপার-ব্যাটার। দলটির হয়ে ৩৫টি ম্যাচে ৭৬৯ রান করেছেন তিনি।
যে আই